বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৭ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জমিয়তে উলামায়ে হিন্দের সভায় হিন্দু-মুসলিম ঐক্যের কৌশল নিয়ে আলোচনা অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: গাজী আতাউর রহমান ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত

কানাডিয়ান সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে ইসলামকে ব্যঙ্গ করার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি একটি কনসার্টে মাথায় ওড়না পরে মেয়ে সেজে গান গাওয়াকে কেন্দ্র করে সমালোচিত হয়েছেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার। মাথায় হিজাব পরে গান গাওয়ায় ও নাচানাচি করে  ইসলাম ধর্মকে ব্যঙ্গ করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের উটাহ শহরে অনুষ্ঠিত এক কনসার্টে অংশ নেন জাস্টিন বিবার। সেখানে তিনি মাথায় ওড়না পরে ‘সরি’ ও ‘লোনলি’ নামের দুটি সঙ্গীত পরিবেশন করেন। ইউটিউবে সেই গানগুলোর পরিবেশনা দেখা যায়।

মিডল ইস্ট টুয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়, মাথায় স্কার্ফ, সাদা ছোট প্যান্ট ও ঢিলেঢালা টি-শার্ট পোশাক পরে গান গাওয়ায় বিবারের ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে অপমান করেছেন। মঞ্চে সঙ্গীত পরিবেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিবারের বিরুদ্ধে মাথায় স্কার্ফ ও শর্ট প্যান্ট পরায় অভিযোগ ‍করেন। একজন লিখেছেন যে ‘তিনি ‘হিজাব’ পরেছিলেন তা ভালো ছিল। কিন্তু তাকে ছোট শার্ট পরা দেখে খারাপ লেগেছে।’

আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বিবার ‘হিজাব’ পরাছেন তা ঠিক ছিল। কিন্তু এর সঙ্গে নাচানাচি করা মোটেও উপযুক্ত ছিল না।’

এনটি