শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বার্ষিক সভার প্যান্ডেলে প্রবীণ মুহাদ্দিসের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ।।

টেকনাফ  থেকে>

হাজারো ছাত্র-শিক্ষক ও ভক্ত মুসল্লীদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে টেকনাফ দারুস-সুন্নাহ হ্নীলা মাদ্রাসার বর্ষীয়ান মুহাদ্দিস আল্লামা মাহমুদুল হাসান (১০৬) (প্রকাশ হাসান হুজুর) এর জানাজা ।

শুক্রবার (৭ জানুয়ারী) বাদ জুমা দারুস-সুন্নাহ মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাদ্রাসার সদরে মুহতামিম মাওঃ মুখতার আহমদ ।

এদিকে পূর্বঘোষিত (৭-৮ জানুয়ারী) বার্ষিক সভার তারিখ থাকায় আল্লামা মাহমুদুল হাসানের বিদায়ী খবরে বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ছাত্র-আলেম ও মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমেছে ।

জানাজা শেষে হ্নীলা প্রয়াত আলেম মাহমুদুল হাসানকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় ।

এর আগে বৃহস্পতিবার (৬জানুয়ারী) হ্নীলা পুর্ব পানখালী গ্রামের নিজ বাড়িতে রাত ১০:১০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই আলেম ।

মাওলানা মাহমুদুল হাসান প্রাথমিক শিক্ষা কক্সবাজারের আলমাছিয়া ও চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসায় শেষ করে উপমহাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে গমন করেন, দাওরায়ে হাদিসসহ ৬ বছর পড়ালেখা শেষে দেশে ফিরে চট্টগ্রামের শীর্ষ আলেম সুলতান আহমদ নানুপুরী রহ. এর হাতে আধ্যাত্মিক বায়াত গ্রহণ করেন ।

তিনি একাধারে হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসায় ৪৩ বছর হাদীসের দরসে শিক্ষকতা জীবন শেষ করেন । এছাড়া তিনি অনেক ধর্মীয়, সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন । তার হাতে এহয়াউসসুন্নাহ মরিচ্যা উখিয়ায় একটি মাদ্রাসা এতিমখানা ও এলাকায় অনেক মসজিদ, মক্তব প্রতিষ্ঠা হয় ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ