শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১৭ জানুয়ারি) সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে ড্রোন হামলা চালায় হুথি বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। হুথি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে।

এছাড়া এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালায়। ওই হামলায় পাকিস্তানি ও ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হন।

একই সময়ে হুতি বিদ্রোহীরা সৌদি আরবেও অন্তত আটটি ড্রোন পাঠিয়েছিল বলে দাবি করেছে সৌদি সমর্থিত জোট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ