রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানালেন ডা. দীপু মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) চলমান অচলাবস্থা অবসানে আলোচনার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার বিকেলের মধ্যেই শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকার উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তবে দুপুরে এক সংবাদ শাবি শিক্ষার্থীরা এই বন্ধের মধ্যেও উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত আরও তিন শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই তিনজনসহ মোট ১১ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ২টা ৫০ মিনিট থেকে আমরণ অনশন শুরু করা ২৪ শিক্ষার্থীর সবাই ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। বাকিদের স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে।

গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রভোস্ট বিরোধী আন্দোলনে গত ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রতিনিধি দলে আছেন- মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, সাব্বির আহমেদ, সাদিয়া আফরিন, নাফিসা আনজুম ইমু, মীর রানা, আসিফ হোসেন মারুফ ও তানহা তাহসিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ