শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আঙ্কারায় নতুন মসজিদ উদ্বোধনে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় নতুন একটি মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের মাধ্যমে আঙ্কারার ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ক্যাম্পাসে ‘গুলহানে জামে’ নামের নতুন এই মসজিদটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত ভাষণে মসজিদটি ইউনিভার্সিটি ও আঙ্কারাবাসীর জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এরদোগান। একইসঙ্গে যাদের অবদানে নান্দনিক এ মসজিদটি নির্মিত হলো, উদ্বোধনী বক্তব্যে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট।

মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ অকতাই, স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু, প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, যুব ও ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ মুহাররম কাসাপওলু, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ভারানক এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা।

২০১৮ সালের ডিসেম্বরে তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলী এরবাশের উপস্থিতিতে ‘গুলহানে জামে’ (গুলহান জামে মসজিদ) নামের এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

চার হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিত চমৎকার এ মসজিদটির আয়তন এক হাজার বর্গমিটার। এখানে একসঙ্গে দুই হাজার এক শ’ মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদ অভ্যন্তরে একইসঙ্গে গবেষণাগার, পাঠকক্ষ ও গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ