বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮


কওমি মাদরাসার দায়িত্বশীলদের প্রতি মুফতি তাকি উসমানির খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২১ সালের ১৯ সেপ্টেম্বর বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচিত হন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি। দায়িত্ব গ্রহণের পর  উলামায়ে কেরামের প্রতি এক খোলা চিঠি পাঠিয়েছেলেন তিনি। যেখানে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন তিনি। বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশিত মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছে শাইখুল ইসলামের সেই দিকনির্দেশনামূলক চিঠিটি। আওয়ার ইসলামের পাঠকদের জন্য এর অনুবাদ তুলে ধরেছেন ইবনে নাজ্জার।


সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর।  বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের একজন সেবক হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি।

আল্লাহ তাআলা আপনাদের নিজ নিজ মাদ্রাসায় ইসলাম ও ইসলামি শিক্ষার সেবক হিসেবে নির্বাচিত করেছেন। শত প্রতিকুলতার মাঝেও আপনারা যেভাবে নিষ্ঠা ও পরিশ্রমের সাথে দায়িত্ব পালন করছেন, তা অবশ্যই প্রশংসার যোগ্য। তবে ইলমে নববীর পাহারাদার হিসেবে আপনাদের কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই।

এক. মাদ্রাসায় শিক্ষকতা সওয়াবের কাজের পাশাপাশি অনেক বড় দায়িত্বও বটে। এই পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই সমস্যার সমাধানে মাধ্যম গ্রহণ করা যতটুকু জরুরি, তার চেয়ে বেশি জরুরি আল্লাহ তাআলার শরণাপন্ন হওয়া।

দুই. শিক্ষকদের উচিৎ, মাদ্রাসার নির্ধারিত কার্যক্রমের পাশাপাশি ছাত্রদের এ বিষয়টা ভালোভাবে বুঝানো যে, ইলমে দ্বীন বা ইসলামি শিক্ষা কখনো অন্যের কতৃত্ব বরদাশত ও সহ্য করে না। তাই ইলমে দ্বীন অর্জনে নিজেকে পুরোপুরি সঁপে দিতে হবে ইলমের কাছে। যাতে ছাত্ররা নিয়মিত পাঠ গ্রহণ, সেগুলোর পুনরাবৃত্তি ও স্বতন্ত্র অধ্যয়নের প্রতি মনোযোগ দেয়। সর্বদা ক্লাসে মনোযোগ সহকারে পাঠ গ্রহণ ও বুঝার প্রতি গুরুত্ব দেয়। কোনো একটা বিষয় বুঝে না আসা পর্যন্ত অস্থিরতা ভোগতে থাকে। অপ্রয়োজনীয় সাক্ষাৎ, আড্ডার আসর, মোবাইলের মতো আত্মঘাতী বিষ থেকে বাঁচার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। শিক্ষকরাও মূলত ছাত্র, কেননা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণের সময়। তাই তারাও এগুলো মেনে চলা দরকার।

তিন. শিক্ষকদের উচিৎ; ছাত্রদের নিজের সন্তান মনে করা ও ভালোবেসে নিঃস্বার্থে শিক্ষা-দীক্ষা প্রদান করা।

প্à