শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

লক্ষ্মীপুরে পিকআপচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে পিক-আপ চাপায় মাদরাসার ছাত্র সাজ্জাদ হোসেন (১২) নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ হোসেন উপজেলার শৈরশৈই মারকাজুল উলুম ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় শৈরশৈই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার রাতের অন্ধকারে প্রশাসনের অগোচরে পিক-আপে করে দ্রুতগতিতে ইটভাটায় মাটি বহন করতে থাকে। এ সময় সাজ্জাদ মাদরাসায় আসার পথে তার উপর ট্রলি উঠিয়ে দিয়ে ড্রাইভার পালিয়ে যায়।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, মাটি নেওয়ার পিকআপের চাকায় পিষ্ট হয়ে ছেলেটি নিহত হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ