বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের অভয়নগরের ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

শনিবার বিকালে ভৈরব নদের ভাটপাড়াসংলগ্ন ইকো পার্কের সামনে ‘এমভি সুরাইয়া’ জাহাজটি ডুবে যায়।

জাহাজের মাস্টার সোহাগ হোসেন জানান, জাহাজে ১ হাজার ৩৫০ মেট্রিক টন কয়লা রয়েছে। প্রথমে নওয়াপাড়ায় নোঙরের চেষ্টা করা হয়। না পেরে পরে ভাটপাড়া এলাকায় নোঙর করা হয়। শনিবার বিকাল ৪টার সময় জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। ২-৩ ঘণ্টার মধ্যেই জাহাজটি ডুবে যায়।

তবে কী কারণে জাহাজের তলদেশ ফেটেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

শিল্প শহর নওয়াপাড়ার মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক রাকিবুল ইসলাম জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১ হাজার ৩৫০ মেট্রিক টন কয়লা রয়েছে জাহাজটিতে। এতে প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ