শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মুফতি রুহুল আমীনকে বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিশিষ্ট আলেম মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) ড. মো. মুশফিকুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মুফতি রুহুল আমীনকে বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়ার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষক, মুফতি রুহুল আমীনের ছেলে মুফতি উসামা আমিন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে তিনটায় তিনি আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেন।

দেশের প্রখ্যাত আলেম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. এর সন্তান মুফতি রুহুল আমীন। তিনি আল হাইআ’তুল উলয়ার সদস্য। একাধারে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

-এএ