শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রমজানে খাদ্যে ভেজাল ও দ্রব্যমূল্য রোধসহ ৭দফা দাবি ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাহে রমজানে খাদ্যে ভেজাল রোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিত, পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, পোশাক-পরিচ্ছদ, বিলবোর্ড ও গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপনা বন্ধ সহ ৭ দফা আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।

শনিবার বিকেলে রাজধানীর হাউজ বিল্ডিং চত্ত্বরে রমজানকে আহ্বান জানিয়ে স্বাগত মিছিলে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একটি চক্র রমজান মাসে ইবাদত বন্দেগীতে লিপ্ত মুসলিমদের জুলুমের শিকার বানায়, তারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিরতা তৈরি করে। পবিত্র মাসে অশ্লীলতা ছড়িয়ে শৃঙ্খলিত মুমিনদের অপবিত্র করে। এ কারণে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিরোধ করতে দেশব্যাপী মিছিল, জেলা ও উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদানপূর্বক উদ্যোগ গ্রহণে আহ্বান জানিয়েছে। ৭দফা আহ্বান হলো:

১. আল-কুরআনুল কারীম পড়ুন, অনুধাবন করুন। এর আলোকে জীবন ও সমাজ গঠনে শিক্ষার সর্বস্তরে আল-কুরআনের শিক্ষা বাধ্যতামূলক করুন।

২. খাদ্যে ভেজাল রোধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নায্যমূল্য নিশ্চিত করুন। পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন।

৩. দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন।

৪. ঈদ পোষাকে পাশ্চাত্য ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে না বলুন।

৫. পোশাক-পরিচ্ছদ, বিলবোর্ড ও গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপনা বন্ধ করুন।

৬. সাম্য ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এবং সম্পদ পরিশুদ্ধকরণে নিয়মিত যাকাত ও সদকা আদায় করুন।

৭. সাম্রাজ্যবাদী আগ্রাসনে বিশ্বব্যাপী মুসলিমসহ সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন -এর সঞ্চালনায় মিছিলে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আ