শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বেফাক সহ-সভাপতি আল্লামা আবদুল বারী ধর্মপুরীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম টাইটেল মাদরাসার মৌলভীবাজারের শায়খুল হাদিস আল্লামা আবদুল বারী ধর্মপুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজউন। মুত্যুকালে মরহুমের বয়স হয়েছে ৮৬ বছর।

আজ বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে মৌলভীবাজার শহরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আল্লামা আবদুল বারী ধর্মপুরীর মেজো ছেলে ও আল জামিয়াতুল ইসলামিয়া দারুল ঊলূম টাইটেল মাদরাসার সিনিয়র উসতাদ মাওলানা সাইফুর রহমান ফয়সল।

-এটি