শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমীনুল ইসলাম বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন টালমাটাল হয়ে গেছে। অন্য দিকে ব্যবসায়ীরা সরকারের অব্যবস্থাপনায় ও ছত্রছায়ায় দ্রব্যমূল্য প্রতিযোগীতার সাথে বাড়িয়েই চলেছে। অপরদিকে সারাদেশেই চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র অশান্তি বিরাজ করতেছে। এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে একমাত্র পথ সর্বত্র ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা।

১৭ এপ্রিল (রোববার) রাজধানীর কারওয়ান বাজারের আশিয়ানা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা শাখার আয়োজনে “ইসলামী সমাজ গঠনে মাহে রমজানের তাৎপর্য ও ভূমিকা”- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রে সরকারী সহযোগীতায় দীন চর্চার ব্যবস্থা উন্মুক্ত করা উচিৎ। সংস্কৃতির নামে মানুষকে মানুষ্যত্বহীন করার যে ঘৃণ্য প্রচেষ্টা রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। নচেৎ এক সময় সরকারকেই আপসোস করতে হবে।

তেজগাঁও থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারী ইলিয়াস হোসাইনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম।

-এএ