শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

অপহরণ করে মুক্তিপণ দাবি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর থানার বেগুনবাড়ি গ্রাম থেকে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে সজিব নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত সজিব মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা এবং জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক পদে ছিলেন। গত ২৪ এপ্রিল সন্ধ্যায় অপহরণের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার নিজ বাড়ি থেকে অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক বলেন, ‘সজিব এক সময় ছাত্রলীগ করতেন, গত কমিটিতে প্রচার সম্পাদকও ছিলেন। তবে বর্তমানে আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যোগাযোগও নেই। কোনো আইন বিরোধী কাজ করলেও তার জন্য সংগঠন দায়ী থাকবে না।’

এজাহার সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা আবু আফ্ফান ও মামুনের বাড়িতে আত্মীয়তার সূত্রে বেড়াতে আসা কক্সবাজার জেলার মো. জোহার হোসেন (৩৩) নামে এক যুবককে ২৪ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় কল্যাণপুর জামের মসজিদের রাস্তা থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে সেখান থেকে জোহারকে তারা নিয়ে যায় মিরপুর থানার আমলা গ্রামের একটি বাড়িতে সেখানে জোহারকে মারধর সহ নানা প্রকার শারীরিক নির্যাতন করে সজিব ও তার সহযোগীরা, পরে জোহারের মোবাইল ফোন থেকে তার বোন তাসলিমার সঙ্গে যোগাযোগ করে বিকাশ, রকেট, নম্বরে দাবি করা হয় পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃত জোহারের আত্মীয় মামুন বলেন, অপহরণকারীরা জোহারের বোন তাসলিমার কাছে বারংবার মোবাইলে কল করে অনবরত দাবিকৃত টাকা প্রেরণের কথা বলেন। ফোন লাইনে থাকা অবস্থায় নির্যাতন চালানো হয় জোহারের ওপর আর নির্যাতনের সেই আত্ম চিৎকার শোনানো হয় বোন তাসলিমা ও তার পরিবারকে।

পরিস্থিতি বেগতিক দেখে জোহারের পরিবার আমাকে জোহারের অপহরণের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়। এ সময় আমি কাল বিলম্ব না করে দ্রুত দৌলতপুর থানা-পুলিশকে অবহিত করে জোহারকে উদ্ধারে সাহায্য চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসান বলেন, গত ২৫ তারিখ রাতে মুক্তিপণ দাবিতে যুবক অপহরণের সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার সকালে অভিযানে নামে দৌলতপুর থানা-পুলিশ।

এ সময় ফোন কলের সà