শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের ফল প্রকাশ ২৯ রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>

সিলেটের সম্মেলিত শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের ফল প্রকাশিত হবে ২৯ রমজান রোববার।

আজ বৃহস্পতিবার বোর্ডের মহাসচিব মাও. আব্দুল বছীর স্বাক্ষরিত আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে এ কথা জনানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদারাভুক্ত সকল মাদরাসার মুহতামিমগণের অবগতির জন্য জানানাে যাচ্ছে, আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ-এর ১৪৪৩ হিজরি সনের কেন্দ্রীয় পরীক্ষার প্রাথমিক ফলাফল আগামি ২৯ রমযান ০১ মে ২০২২ ঈ. রােজ রবিবার দুপুর ১২টায় এদারার ওয়েবসাইট (www. azaddiniadarah.com)-এ প্রকাশ করা হবে।

প্রত্যেক পরীক্ষার্থী রােল নম্বরের মাধ্যমে নিজ নিজ ফলাফল জেনে নিতে পারবে। মাদরাসার সকল পরীক্ষার্থীর ফলাফল একসাথে পাওয়ার জন্য মারহালা ভিত্তিক পিডিএফ ফাইলও প্রদান করা হবে। ফলাফলের প্রিন্ট কপি ১২ মে ২০২২ বৃহস্পতিবার নাযিমে তানযিমের মাধ্যমে স্ব স্ব জোনে প্রেরণ করা হবে। জোন থেকে স্থানীয় যিম্মাদারের মাধ্যমে মাদরাসাসমূহে পাঠানাে হবে।

২ মে সােমবার থেকে ৮ মে রবিবার পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ দিন এদারা অফিস বন্ধ থাকবে।

-এটি