মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

সাগরে লঘুচাপ, সৃষ্টি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাগরে সম্ভাব্য লঘুচাপের ফলে সৃষ্টি হতে পারে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’। সৃষ্ট এই লঘুচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা।

শুক্রবার (৬ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘আজ শুক্রবার সকালে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পরিবর্তন হয়ে পরিণত হবে গভীর লঘুচাপে। পরে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের পর এটি ঘূর্ণিঝড় ‘আসানিতে’ রূপ নেবে।

‘এখন পর্যন্ত লঘুচাপটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে মুখ করে আছে। তবে লঘুচাপটির গতিপথ বারবার বদলাচ্ছে। এ জন্য বলা মুশকিল, এটি তৈরি হলেও আসলে কোনদিকে যাবে। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী এটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঘাত হানতে পারে।’

আবহাওয়া অফিস আরও জানায়, ধারণা করা হচ্ছে, এটি আগামী ১০ থেকে ১২ তারিখের মধ্যে বাংলাদেশের পশ্চিম অথবা পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ