বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ভোলায় ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি>

ভোলায় ৫ কেজি গাঁজাসহ মোঃ বেল্লাল হোসেন (৪০) নামক এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।

রোববার (২২ মে) ভোরে সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০১ নং ওয়ার্ডস্থ পান বাজারের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি ভোলার লালমোহন পৌরসভার ওয়েস্টার্নপাড়ার তাজল ইসলাম বেপারীর জামাতা।

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

অভিযানে উপস্থিত ছিলেন- ভোলা সদর ফাড়ির এসআই(নিঃ)/মোঃ জসিম উদ্দিন খান, সঙ্গীয় এটিএসআই/নীল রতন, এএসআই(নিঃ) মোঃ নুরুল আমিন, কনস্টেবল/৭২১ সুলতান মল্লিক, কনস্টেবল/১০১১ মোঃ মিজানুর রহমান, কনস্টেবল/৭৫৯ মোঃ রফিকুল ইসলাম।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।

-এএ