বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

গণ কমিশনের বিরুদ্ধে মামলা করুন: ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘বিতর্কিত এবং বিপথগামী ব্যক্তিদের নেতৃত্বে গঠিত গণ কমিশন যে ভুলে ভরা এবং অসার প্রতিবেদন দুদকে জমা দিয়েছে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ওলামায়ে কেরাম এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে আইনি ব্যবস্থা নিতে হবে।’

আজ শনিবার রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় এ কথা বলেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘আওয়ামী সরকার গত দেড় দশকে আমাদের শিখিয়েছে তাঁদের বিরুদ্ধে কেউ কথা বললে দেশের বিভিন্ন প্রান্তে মামলা করে কীভাবে প্রতিবাদী কন্ঠস্বরকে রুদ্ধ করা যায়। ওলামায়ে কেরামের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা জেলায় জেলায় গণ কমিশনের বিরুদ্ধে মামলা করুন।’

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘আপনাদের এবং আপনাদের যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথিত শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তারা প্রত্যেকে আলাদাভাবে গণ কমিশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি করে তাদের পর্যদুস্ত করেন। এই সব ভ্রান্ত আদর্শের ব্যক্তিরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না বরং মহান আল্লাহই কেয়ামত পর্যন্ত ইসলামকে হেফাজত করবেন।’

তিনি বলেন, ওলামায়ে দেওবন্দ এ দেশের অতি সম্মানিত ব্যক্তিত্ব। বাংলাদেশের পবিত্র ভূমিতে দ্বীন ইসলাম প্রচার এবং প্রসারে তাদের খেদমত এবং সব আধিপত্যবাদ, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে দেশের হকপন্থী ওলামায়ে কেরামের আন্দোলন-সংগ্রাম সর্বজনবিদিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ