সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের চার দফা দাবি তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের

‘শিক্ষাঙ্গনে অরাজকতা করে জাতীয় নির্বাচনে প্রভাবের চেষ্টা সফল হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে এক ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের এই ধরনের মূল্য বা অভিপ্রায় কোনটাই সফল হবে না।

রোববার সকালে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ শান্তিতে এগিয়ে চলছে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এটা বিরোধী দল মেনে নিতে পারছে না। তাই তারা একের পর এক নানা অরাজকতা সৃষ্টি করছে।

মন্ত্রী বলেন, যারা অতীতে এই দেশে দুঃশাসন চালিয়েছে নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চই সফল হবে না এবং সেজন্য তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্র সমাজ সেটিকে প্রতিহত করবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সারোয়ার, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লুর রহমান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ