শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ডলারের দাম নির্ধারণ করে দিলো কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডলার মার্কেটে অস্থিরতা কাটাতে ডলারের একক দর নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন দর অনুযায়ী আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এখন থেকে প্রতি মার্কিন ডলার বিক্রি হবে ৮৯ টাকায়।

রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক বিলস ফর কালেকশন (বিসি) সেলিং রেট ৮৯ টাকা ১৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে। আর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হবে ৮৯ টাকায়।এক্সচেঞ্জ হাউজগুলো এই দুই রেটের সমন্বয় করে ডলার বিক্রি করবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এর প্রস্তাব অনুসারে এ রেট নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ডলার মার্কেটের অস্থিরতা ও সংকট কাটাতে এবিবি ও বাফেদার সঙ্গে সভায় বসে কেন্দ্রীয় ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো এই সিদ্ধান্ত নেয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ফজলে কবির।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, প্রয়োজনের নিমিত্তে নিয়মিত যে ডলার বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। রপ্তানিকারকের ব্যাংকের মাধ্যমে রপ্তানিমূল্য ডিসকাউন্টটিংসহ ওই ব্যাংকেই তা বিক্রি করতে হবে। ডলারের একক মূল্য নির্ধারণ করে দেবে বাফেদা ও এবিবি, যা সব ব্যাংককে মেনে চলতে হবে। এ দামেই প্রবাসী আয় আনতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ