বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাদুড়ের প্রশাব লাগা কাপড় পরে নামাজ পড়ার হুকুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: একদিন মসজিদে যাওয়ার পথে একটি বাদুড় আমার কাপড়ে পেশাব করে দেয়। তখন বাসায় ফিরে অন্য কাপড় পরিধান করে নামায আদায় করি।

মুহতারামের কাছে জানতে চাচ্ছি যে, বাদুড়ের পেশাব পাক, না নাপাক?

জবাব: বাদুড়ের পেশাব নাপাক নয়। তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না। তাই উক্ত কাপড়েই নামায আদায় করলে তাও হয়ে যেত। তবে নামাযের আগে কাপড় পরিবর্তন করে ভালোই করেছেন। কেননা, তা নাপাক না হলেও যেহেতু ময়লা তাই স্থানটি ধুয়ে নেওয়া অথবা কাপড় পরিবর্তন করে নামায আদায় করাই উত্তম। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১২৫৫)

-কিতাবুল আছল ১/২৫; বাদায়েউস সানায়ে ১/১৯৮; ফাতাওয়া খানিয়া ১/৯; আলবাহরুর রায়েক ১/২৩০; হালবাতুল মুজাল্লী ১/৪৬১; আদ্দুররুল মুখতার ১/৩১৮

(আল কাউসার থেকে নেয়া।)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ