শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আহতদের প্রাথমিক চিকিৎসা ও জরুরী সেবা দিতে সংগঠনটির নেতাকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজসহ পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে অবস্থান করছেন।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল বাশার আজিজী।

তিনি বলেছেন, ‘প্রাথমিক চিকিৎসা ও জরুরী সেবা দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে অবস্থান করছেন। সেচ্ছাসেবকরা নিরবিচ্ছিন্নভাবে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন খেদমত ফান্ডেশনের অ্যাম্বুলেন্স ফ্রিতে আহতদের সেবা দিচ্ছে।

সবাইকে নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বেচ্ছাসেবক টিমের নেতৃত্ব দিচ্ছেন পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ইমামুল ইসলাম চৌধুরী।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ