শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হাজিদের জন্য মক্কায় ৩ হাজার ভবন প্রস্তুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

এ বছর হজ মৌসুম শুরু হতেই মক্কাতে হাজিদের বসবাসের জায়গা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন ভবনের মালিক হজযাত্রীদের বসবাসের জন্য তাদের বিল্ডিং প্রস্তুত করতে শুরু করেছেন। এক্ষেত্রে হাজিদের সুবিধার বিষয়টি খেয়াল রাখা হচ্ছে।

আল আরাবিয়ার খবরে বলা , হজ এবং ওমরাহ জাতীয় কমিটি ও মক্কার হোটেল কমিটির সদস্য হানি আল-আমিরি বলেছেন, এ বছর হাজিদের আবাসনের জন্য তিন হাজারের বেশি ভবন প্রস্তুত রয়েছে।

হানি আল-আমিরি বলেছেন , দেশ ও বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য মক্কা মুকাররমায় আড়াই লাখ হোটেল রুম প্রস্তুত রয়েছে। সব হোটেলে স্বাস্থ্যবিধির বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।

এছাড়াও, হোটেলের প্রতিটি অংশ পরিষ্কার এবং জীবাণুনাশকের ব্যবস্থা করা হবে।

মক্কায় হজযাত্রীদের আবাসন কমিটি বলেছে, হাজীদের আবাসনের ভবনের জন্য পারমিট প্রদান বন্ধ করা হয়েছে।এখন পর্যন্ত যেই বিল্ডিং মালিকদের অনুমোদন দেয়া হয়েছে তাদের বাইরে নতুন করে আর কাউকে অনুমোদন দেয়া হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ