শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নবীজি সা.-কে নিয়ে কটুক্তি: ভারতে হামলার হুমকি আল-কায়েদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির জেরে ভারতের রাজধানী দিল্লিসহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল-কায়েদা । চিঠি দিয়ে তারা এই হুমকির কথা জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লি ছাড়াও আল-কায়েদার হুমকির তালিকায় আছে গুজরাট, উত্তরপ্রদেশ ও মুম্বাই।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান রক্ষার্থে লড়াই’ বলে চিঠিতে উল্লেখ করে লেখা হয়েছে, ‘যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব।  দিল্লি, মুম্বাই, গুজরাট এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক।’

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে বিজেপি নেতা-নেত্রীর কটুক্তি নিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত। এই কটুক্তির প্রতিবাদে আরব দেশগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে বেশ বিপাকে মোদি সরকার। কটুক্তির জন্য নূপুর শর্মা এবং নবীনকুমার জিন্দালকে বিজেপি ‘শাস্তি’ দিলেও প্রতিবাদ থামেনি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে কুয়েত ভারতকে বয়কটের রাস্তা হাঁটার হুমকি দিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ