সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা

মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রবাসীদের রেমিট্যান্স হুন্ডির মাধ্যমে দেশে পাচার করে- এরকম একটি বাংলাদেশি সিন্ডিকেট চক্রকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।

কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত সবাই বাংলাদেশি নাগরিক।

সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাজাইমি দাউদ। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।

বিবৃতিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়ালালামপুরে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মোবাইল ফোনের দোকান, ট্র্যাভেল এজেন্সির আড়ালে দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসা করে আসছে। এসব দোকান থেকে হুন্ডি সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বাংলাদেশি ১৫টি পাসপোর্ট, ৪৪ হাজারেও বেশি মালয়েশিয়ান রিংগিত।

বিবৃতিতে বলা হয়, আটককৃতদের সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং মানিলন্ডারিং ও পাসপোর্ট আইন ১৯৬৬-এর ধারায় অভিযোগ গঠন করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের পরিচালক।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ