বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দরকার আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

শুক্রবার সকালে মাদারীপুর শহরের সেলিনা কমপ্লেক্সে মহিলাবিষয়ক অধিদফতরের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রথমে দেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশে তিন লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবার দেশে ঢুকে পড়ে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ওপর যখন চরম আঘাত এসেছে, ধর্ষণ, ঘরবাড়ি পুড়িয়ে দেয়া, এমনকি শিশু হত্যা করেছে মিয়ানমার, তখন প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের দেশে এসেছে। শুরুতে শেখ হাসিনার সরকার তাদের বাধা দিয়েছিল; পরে মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। শুধু রোহিঙ্গাদের আশ্রয়ই দেয়া হয়নি, এমনকি তাদের জন্য বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।

-এএ