বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

সাত কলেজের শিক্ষার্থী সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা: ঢাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেশনজট কমাতে এবং শিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য জানান, সরকার যে পরিকল্পনা করে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেছিল, নানা সংকটে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। অবকাঠামো, শিক্ষক সংকটসহ নানা সমস্যায় কমেনি সেশনজট। এসব সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন হলে অনেক সংকট কমে যাবে।

সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে ২৬ হাজার শিক্ষার্থী।

শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

-এএ