বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

নৌপথে ফিটনেসবিহীন যান চলাচল করতে দেওয়া হয় না: নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের নদীগুলোতে ফিটনেসবিহীন কোনো যান চলাচল করতে দেওয়া হয় না, নৌপথে ফিটনেসবিহীন যান চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (২৯ আগস্ট) সংসদ অধিবেশন চলাকালীন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০২২ সালের ২২ জুলাই পর্যন্ত ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষের বিরুদ্ধে মেরিন কোর্টে ৮৯৮টি মামলা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বেশকিছু সংখ্যক নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষকে জরিমানা করাসহ ত্রুটি সংশোধন করে যানের ফিটনেস ফিরিয়ে আনতে বাধ্য করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত আইনানুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রুটিপূর্ণ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬-এর বিধান অনুসরণ আইনি ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া একই অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে লঞ্চের ফিটনেস তদারকি করছেন।

-এসআর