বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

করোনায় আরও ২৩০ জন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৮ জনে।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ ও চার হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৯৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

অন্যদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ