বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ; জ্বালানি-রোহিঙ্গা প্রত্যাবাসনসহ নানা বিষয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে হযরত নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত আধাঘণ্টার মতো স্থায়ী এ বৈঠক নিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস বিফ্রিং করেন পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন।

বলেন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। ভারত, নেপাল ও ভুটান থেকে কীভাবে বাংলাদেশে বিদ্যুৎ আনা হতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া যেসব বিষয় ঝুলে আছে, সেসবে গুরুত্ব দিতে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে।

মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতা রোহিঙ্গা প্রত্যাবাসনে সমস্যা হবে কিনা আলোচনায় এ বিষয়ও ছিল বলে উল্লেখ করেন মাসুদ বিন মোমেন। আরও বলেন, ভারতও লক্ষ্য করছে, এখানে কিছুটা অশান্তি বিরাজ করছে। যা কাম্য নয়। সংকট মোকাবেলায় একসঙ্গে কীভাবে কাজ করতে পারি এ বিষয়েও আলোকপাত করা হয়। পানির বিষয়েও আলোচনা হয়।

ভারতের উদ্বৃত্ত জ্বালানি থাকলে দুই দেশের সুবিধার ভিত্তিতে কীভাবে তা আমদানি করা যায় সে বিষয়েও চলে আলোচনা, জানিয়েছেন পররাষ্ট্রসচিব।

আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। প্রতিবেশী দুই দেশের প্রধানের ওই বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বৈঠকের পর এক টুইট বার্তায় এস জয়শঙ্কর লিখেছেন, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। আমাদের নেতৃত্বস্তরের যোগাযোগের উষ্ণতা ও পুনরাবৃত্তি ঘনিষ্ঠ প্রতিবেশীর অংশীদারিত্বের একটি সাক্ষ্য।

এর আগে এদিন বাংলাদেশ সময় সোমবার দুপুর সোয়া বারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিশেষ বিমানটি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জাà¦