শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ক্ষমতা ধরে রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতা ধরে রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে আওয়ামী লীগকে যেকোনো মূল্যে ক্ষমতায় রাখার জন্য বলেছেন। আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি। বিশ্বাস করি গণতান্ত্রিক দেশসমূহ সারাবিশ্বের গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি ভারত তাদের গণতন্ত্রের চরিত্র বজায় রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের অর্জন ও প্রাপ্তি কী- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ১৫৩ কিউসিক কুশিয়ারাতে পানি। এ ছাড়া কোনো দৃশ্যমান অর্জন দেখতে পাইনি। বরং দেখতে পাচ্ছি ভারতের সঙ্গে তাদের কাছ থেকে যানবাহন কেনার জন্য ৫০০ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি করা হয়েছে। আর বলা হয়েছে সীমান্ত হত্যার বিরতি মানা হবে। কিন্তু যেদিন এই কথা বলা হয়েছে সেই দিনই সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে, দুইজন নিখোঁজ রয়েছেন। এই হচ্ছে দৃশ্যমান আমাদের প্রাপ্তি, আর দেখি অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে। উভয় দেশের মধ্যে ভালোবাসা-প্রেমের কথা জোরে জোরে বলা হচ্ছে।

শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বাধা দেওয়া হবে না, সন্ত্রাস করলে প্রতিহত করা হবে- আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিএনপির সন্ত্রাস বিশ্বাস করে না, সন্ত্রাসী কর্মকাণ্ডও করে না। বরং এই সরকার সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তবে একটি কথা স্পষ্ট সন্ত্রাসের মধ্য দিয়ে কখনো টিকে থাকা যায় না।

গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে সক্ষম হব।

তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সনà