শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

রাস্তায় ফেলে রাখা রড নিলামে বিক্রি করল ডিএনসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাস্তার ওপর রাখা গণপূর্তের প্রকল্পের নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শনিবার সকালে মিরপুরের পাইকপাড়া এলাকায় রাস্তার ওপর রাখা রড নিলামে বিক্রির নির্দেশ দেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিরপুরের পাইকপাড়া এলাকায় এডিস মশার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযানে যান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি ফুটপাত ও রাস্তায় রড পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে ওই মালামাল নিলামে ওঠানোর নির্দেশনা দেন তিনি।

মেয়র আতিক আরও বলেন, দায়িত্বে অবহেলার জন্য ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক। সরকারি প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ