বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

‘রোহিঙ্গাদের পুনর্বাসনের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্ত মিয়ানমারের গুলিবর্ষণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের নিজ দেশে স্ব-সম্মানে প্রত্যাবর্তনের মূল ইস্যুর দৃষ্টি ভিন্নখাতে ফেরানোর অংশ হিসেবেই বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সরকার সশস্ত্র ধারাবাহিক হামলা চালিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই মিয়ানমার সরকারও বাংলাদেশের সীমান্তে গোলাগুলির ধৃষ্টতা দেখাচ্ছে। সীমান্তে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

তিনি মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক দু’দেশের সীমান্তে ধারাবাহিক উস্কানি, মর্টার শেল নিক্ষেপ ও এতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের মূল ইস্যুটিকে আড়াল করতেই মিয়ানমার সশস্ত্র উসকানি অব্যাহত রেখেছে।

তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের এই অব্যাহত সামরিক উস্কানিমূলক তৎপরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দেশটির দখলদার সেনাবাহিনী পরিকল্পিতভাবেই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে চাপে রাখতেই এই অপতৎরতা চালাচ্ছে।

মহাসচিব ইউনুছ আহমাদ অনতিবিলম্বে মিয়ানমারের এই উস্কানি বন্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক উদ্যোগ এবং সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ