শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

সাগরে ফের লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে লঘুচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ সময় লঘুচাপটি পর্যবেক্ষণ করে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। লঘুচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে। এ কারণে সোমবারসহ আগামী ২ থেকে ৩ দিন মোংলাসহ উপকূলীয় এলাকায় মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারসমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। বায়ুচাপের তারতম্যের আধিক্য ও সঞ্চালনশীল মেঘমালার কারণে সাগরে এমন লঘুচাপের সৃষ্টি হয়। কোনো কোনো এমনিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আবার কোনোটি নিম্নচাপে রূপ নিয়ে থাকে। তবে বাংলাদেশ অংশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ