শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শায়খ ড. ইউসুফ আল-কারাজাভির ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার বর্ষীয়ান আলেমেদ্বীন শায়খ ড. ইউসুফ আল-কারাজাভি-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।আজ এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, ড. ইউসুফআল-কারজাভি রহ. মিশরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী আধুনিক ইসলামি তাত্ত্বিক ও আইনজ্ঞ ছিলেন।

সমসাময়িক বিশ্বে ইসলাম ও মুসলমানদের দিকনির্দেশনামূলক মতামত প্রদানের জন্য ছিলেন বিশ্বব্যাপী সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র। এছাড়াও তিনি ছিলেন আধুনিক নানা জটিল মাসআলার সমাধানমূলক শতাধিক গ্রন্থ রচয়িতা। প্রখ্যাত এই মনিষী আলেম বর্ণিল জীবনের শেষ প্রান্তে কাতারে তিন দশকের নির্বাসিত জীবনেও জ্ঞান-গরিমা, গবেষণা ও তথ্য এবং তত্ত্বের এই দেদীপ্যমান বাতিঘর সমহিমায় উজ্জ্বল ছিলেন।

ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতৃদ্বয় বলেন, ড. ইউসুফ আল-কারাজাভি-এর ইন্তেকালে আমরা শোকাহত। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ ইজতিহাদে ভারসাম্যপূর্ণ মতামত এবং অর্থনৈতিক, রাজনৈতিক-সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আর্ন্তজাতিক একজন ইসলামী চিন্তাবিদকে হারাল।
আমরা মরহুম এই আলেম মনিষীর রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট কায়মানো বাক্যে দু’আ করছি, হে আল্লাহ! আপনি আপনার এই প্রিয় আলেম বান্দাকে রহমতরে চাদরে আবৃত করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ