আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মো; ফরিদুল হক খান বলেছেন, হাফেজ সালেহ আহমদ তাকরীম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে। ।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বাংলার এই ক্ষুদে হাফেজ মাত্র ১৩ বছর বয়সে পৃথিবীর ১১১ টি দেশের প্রতিযোগিদের মধ্যে (১৫ পারা হিফজ ক্যাটাগরিতে) তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছেন তা এদেশের শিশু-কিশোরদের দারুন ভাবে অনুপ্রাণিত করবে।
প্রতিমন্ত্রী আজ ২৭ সেপ্টেম্বর, ২০২২ (মঙ্গলবার) সকাল ১০.৩০ মিনিট বাইতুল মুকাররম মসজিদ এর পূর্ব সাহানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় (১৫পারা হিফজ ক্যাটাগরিতে) তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিমের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে হাফেজ সালেহ আহুমদ তাকরীমের হাতে দুই লক্ষ টাকার চেক, ক্রেস্ট ও বই তুলে দেন।
প্রতিমন্ত্রী এসময় বলেন, আজকের সংবর্ধনা অনুষ্ঠান নিছক কোন আনুষ্ঠানিকতা নয়। এ সংবর্ধনার মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মুসলমানের আবেগ আর বিশ্বাসকে সম্মান জানানোর চেষ্টা করা হয়েছে। এই সংবর্ধনা হাফেজ সালেহ আহমদ তাকরীমের মতো লক্ষ লক্ষ শিশুকে পবিত্র কুরআন শিক্ষার প্রতি আরো বেশি আগ্রহী করে তুলবে ।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, জাতীয় পর্যায়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা) পালন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পূনর্গঠণ, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে জায়গা বরাদ্দ, কারাইলের মারকাজ মসজিদ সম্প্রসারনের জন্য জমি বরাদ্দ, হজ পালনের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা সহ অসামান্য অà¦