শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নিজের জন্য নয়, জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেন প্রধানমন্ত্রী: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজের জন্য নয়, জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন আর তার কন্যা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে দোষারোপ শুধু রাজনৈতিক বিরোধিতা ছাড়া আর কিছুই নয়। সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে কিছুটা বিপদে পড়েছি। লোডশেডিং হচ্ছে, তেলের দাম বেড়েছে। এই সংকটের দোষ যারা শেখ হাসিনাকে দিচ্ছেন তারা শুধু বিরোধিতা করছেন। তারা থাকলে সামাল দিতে পারতেন?

লাঠি হাতে যারা জাতীয় পতাকার অবমাননা করে তারা কী দেশ ও দেশের পতাকা ভালোবাসে, এমন প্রশ্নও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমান নাকি তাদের স্ট্রাইকার। অথচ মার্কিন রাষ্ট্রদূত তাকে বলেছে নটোরিয়াস, দুর্নীতিপরায়ণ। তাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।’ বলেন ওবায়দুল কাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ