শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২ মামলায় আলেশা মার্টের চেয়ারম্যানের নামে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি বাদী হয়ে এই দুটি মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছর ৫ ও ৭ জুন আলেশা মার্টে তিনটি মোটরসাইকেল কেনার অর্ডার দেন আব্দুল্লাহ আল মামুন। অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হন আসামি। পরে বাদীকে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড গুলশান করপোরেট শাখার নামে চার লাখ ২৩ হাজার টাকার দুটি চেক দেন। ২০ জুন সেই চেক নগদায়নের জন্য বাদী নিজ অ্যাকাউন্টে ডাচ-বাংলা ব্যাংকের ইব্রাহীমপুর শাখায় জমা দেন এবং তা ডিজঅনার হয়। এরপর গত ১৭ জুলাই আসামির প্রতি লিগ্যাল নোটিশ ইস্যু করা হলেও টাকা না পাওয়ায় এই মামলা করেন বাদী।

অপর মামলার অভিযোগে বলা হয়, গত বছর ২৪ জুন তিনটি মোটরসাইকেল কেনার অর্ডার দেন আব্দুল্লাহ আল মামুন। অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হয়ে আসামি তার মালিকানাধীন প্রতিষ্ঠান আলেশা এগ্রো লিমিটেডের নামে ইসলামী ব্যাংক বনানী শাখার অ্যাকাউন্টের ৩ লাখ ৫২ হাজার টাকার একটি চেক দেন। চেকটি নগদায়নের জন্য গত ২৮ জুলাই বাদীর নিজের অ্যাকাউন্টে ডাচ-বাংলা ব্যাংকের ইব্রাহীমপুর শাখায় জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়।

এরপর টাকা পরিশোধে গত ৩ সেপ্টেম্বর আসামির প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এতেও ফল না পেয়ে বাদী আদালতে এই মামলা দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ