শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

“যে পুলিশ সদস্যদের দেশপ্রেম নেই, তাদের চিহ্নিত করে নেয়া হচ্ছে”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের হৃদয়ে দেশপ্রেম নেই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। মূলত তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকায় আরও কতজন পুলিশ সদস্য রয়েছেন এ প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, এটি পুলিশ বাহিনীর একটা চলমান প্রক্রিয়া। নিয়মিতভাবেই বাহিনীতে এমন ব্যবস্থা নেয়া হচ্ছে। এই ফোর্সের মধ্যে থেকে যারা দেশের কথা চিন্তা করে না, কিংবা তারা নিজেদের দায়িত্ব অনুযায়ী কাজ করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি তিন পুলিশ সুপার (এসপি) ও দুই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর আগে, গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

-এসআর