মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

থার্টিফাস্ট নাইট ও আমাদের সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মাদ মিযানুর রহমান ||

আমাদের জীবন থেকে কালের গহ্ববরে বিলীন হতে যাচ্ছে একটি বছর। ৩১শে ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হবে ১ জানুয়ারি; নতুন বছর। ইতিহাসের তথ্য অনুযায়ী, খ্রিস্টপূর্ব ৪৬ সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম ইংরেজি নববর্ষ-উৎসব প্রচলন ঘটায়। পহেলা জানুয়ারি পাকাপোক্তভাবে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট হয় ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর। ধীরে ধীরে শুধু ইউরোপে নয় পুরো পৃথিবীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালন করা হয়। প্রাচীন পারস্য-সম্রাট জমশীদ খ্রিস্টপূর্ব ৮০০ সালে নওরোজের প্রবর্তন করেছিলেন। এ ধারাবাহিকতা এখনোও ইরানে নওরোজ ঐতিহ্যগত নববর্ষের জাতীয় উৎসব পালিত হয়। ইরান থেকেই এটি সংস্কৃতির ধারায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ এবং ভারত উপমহাদেশে প্রবেশ করে।

ইসলামে নওরোজ বা থার্টিফাস্ট নাইট পালন

হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন–“রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। তখন মদিনাবাসী দুটি খেলা-ধুলা করতেন। তিনি বললেন: এ দুটি দিন কি? তারা বলল: আমরা এতে জাহিলি যুগে খেলা-ধুলা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: নিশ্চয় আল্লাহ তাআলা তার পরিবর্তে উত্তম দুটি দিন দিয়েছেন: ঈদুল আযহা ও ঈদুল ফিতর” (আবু দাউদ শরীফ: ১১৩৪)

ওই দিন দুটি ছিলো ‘নওরোজ’ বা নববর্ষ। আব্দুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন– যে অনারব দেশ ভ্রমন করে এরপর তাদের নওরোজ ও মেহেরজান উৎযান করে, তাদের সাথেই তাকে উঠানো হবে” (সুনানে বায়হাকী ২/৩২৫)

আল্লামা ইবনে তাইমিয়া এই হাদীস সহীহ বলেছে। তিনি বলেন – “এ হাদীস প্রমাণ করে যে, মুসলমানদের জন্য কাফেরদের উৎসব পালন করা হারাম। কারণ, রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জাহিলী যুগের দুটি উৎসব পরিবর্তন করে দিয়েছেন। তাদের রীতি অনুযায়ী সে দিন দুটি তাদের আনন্দ-উৎসবের অনুমতি দেননি। বরং বলেছেন—“নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ দুটি পরিবর্তণ করে দিয়েছেন।” (ফয়জুল কালাম, ৫১১)

আল্লামা ইবনে হাজার বলেন–‘মুশরিকদের উৎসব-সমূহে আনন্দ-খুশী প্ৰকাশ করা বা তাদের মতো আনন্দ-উৎসব পালন করা হাদীসসের মাধ্যমে না জায়েজ প্রমাণিত হলো।

নওরোজ বা থার্টিফাস্ট নাইট সর্ম্পকে আলেমদের অভিমত
১. আল্লামা ফখরুদ্দীন যাইলায়ী বলেন–“নওরোজ ও মেলার না