বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

যে কারণে গোলাপ ফুলের চা খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে বাজারে নানান ধরনের চা পাওয়া যায়। তবে কখনো কি গোলাপ ফুলের চায়ের নাম শুনছেন। গোলাপ ফুলের চায়ের নানান ধরণের স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

মানসিক চাপ বা উদ্বেগ নিয়ন্ত্রণে গোলাপ ফুলের চা সহায়তা করে থাকে। শুধু তাই নয় মুখের ঘা, বমি বমি ভাব, মাথার যন্ত্রণা, অতিরিক্ত রক্তপাত, মাইগ্রেন, হজমের সমস্যা, হার্টের স্বাস্থ্য, পুরুষদের বন্ধ্যত্বের সমস্যাসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণেও সাহায্য করে এ চা।

গোলাপ ফুলের চা বানাতে যা যা লাগবে-

গোলাপের পাপড়ি শুকিয়ে তার সাথে আরও বিভিন্ন রকম ভেষজ মিশিয়ে বিশেষ ধরণের এ চা তৈরি করা যেতে পারে। তবে বাড়িতে এ চা বানানোর ক্ষেত্রে শুধুমাত্র গোলাপের পাপড়িই যথেষ্ট। একটি পাত্রে গরম পানি নিন।

এরপরে পানি ফুটে গেলে চুলার গ্যাস বন্ধ করে গোলাপের কিছু শুকনো পাপড়ি ছড়িয়ে দিন। এরপর পাত্রটি ঢেকে রেখে দিন বেশ কিছুক্ষণ। তারপর পাপড়িগুলো ছেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করুন গোলাপ ফুলের চা।

-এসআর