সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় অপরাধ সংঘটিত হচ্ছে: পীর সাহেব চরমোনাই রিমান্ড শেষে এমপি নজরুল কারাগারে  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি বার্তা জামায়াত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন প্রকৌশলী ‘কাদিয়ানিদের সম্মেলনে ইহুদিদের ঢল বিশ্ব মুসলিমের জন্য গুরুতর সংকেত’ মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ জাতীয় প্রেক্ষাপটে কওমি ধারা: বিভেদ পেরিয়ে ঐক্যের পথে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সৌদি আরবে হৃদরোগে ৩ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কা ও জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

জানা যায়, গতকাল শনিবার মুহাম্মদ ফারুক (৩৫) নামে এক প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর আল নুর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান। মক্কা প্রবাসী মুহাম্মদ ফারুক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজারবিঘা গ্রামের বাসিন্দা।

এ দিকে, জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ ইসলাম ও শাহাবুদ্দিন খোরশেদ নামের দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

জানা যায়, গতকাল শনিবার দেশটির জেদ্দার মালিক ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুহাম্মদ ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন খাগরিয়া ইউনিয়নে।

শাহবুদ্দিন খোরশেদ গতকাল শনিবার জেদ্দায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি লোহাগাড়া উপজেলাধীন সদর ইউনিয়নের বটতলী এলাকার আালাউদ্দীন পাড়ার বাসিন্দা।

-এটি