রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

চলছে তিনদিন ব্যাপী উজানীর বার্ষিক ইসলাহী জোড়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

প্রখ্যাত আলেমেদ্বীন, কুতুবুল আলম হযরত মাওলানা ক্বারী ইবরাহীম রহ. প্রতিষ্ঠিত, চাঁদপুর কচুয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইবরাহীমিয়া উজানী মাদরাসা ময়দানে‌ চলছে বার্ষিক ইসলাহী জোড়।

মজলিসে তালিমুল উম্মাহ বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক এ ইসলাহী জোড় কাল ( ৭ মার্চ ২০২৪)  বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই ইসলাহী জোড়। চলবে  তিনদিন পর‌্যন্ত। ৯ মার্চ ২০২৪, শনিবার দুপুরের দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

 জোড় উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসুল্লি‌ ইতোমধ্যে উজানী ময়দানে সমবেত হয়েছেন।

উজানী গ্রামের অধিবাসী মুফতী তানযীল হাসান- যিনি উজানী ইসলাহী জোড়ে অবস্থান করছেন। তিনি আওয়ার ইসলামকে বলেন, গতকাল বাদ জোহর উজানীর পীর সাহেব হযরত মাওলানা ফজলে এলাহীর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়েছে তিনদিন ব্যাপী উজানীর বার্ষিক ইসলাহী জোড়।

পীর সাহেব হুজুরের বয়ানের পর খুবই গুরুত্বপূর্ণ ইসলাহী আলোচনা পেশ করেন ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতী ও ফুলছোঁয়ার পীর হযরত মাওলানা মুফতী আবু সাঈদ।

বাদ মাগরিব তাছাউ্উফ সম্পর্কে বিশেষ বয়ান পেশ করেন হযরত মাওলানা আশেক এলাহী, পীর সাহেব উজানী।

তিন দিনব্যাপী এ জোড়ে পর্যায়ক্রমে দেশের সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ ওলামায়ে কেরাম ও উজানীর পীর সাহেবগণ আত্মশুদ্ধিমূলক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

তিনি আরো জানান, উজানী ইসলাহী জোড়ের ব্যতিক্রমি কিছু বৈশিষ্ট্য রয়েছে।

★ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও মুরুব্বিদের মাধ্যমে বিষয় ভিত্তিক আলোচনা প্রদান ও আমলি মাশক।

★ নামাজের সময় ও পীর সাহেব হুজুরদের আলোচনা চলাকালীন দোকানপাট, রাস্তাঘাট ও হাঁটাচলা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়।

★ আগত মুসুল্লিয়ানে কেরাম জামাতবন্দি হয়ে তিনদিন ব্যাপী  ইসলাহী জোড়ের পূর্ণ সময়ে ময়দানে অবস্থান করে আত্মশুদ্ধির বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ