রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

সিলেটে বর্ন্যাঢ্য ইসলামী দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সিলেটে বর্ন্যাঢ্য ইসলামী দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত

হাসান আল মাহমুদ: সিলেটে অনুষ্ঠিত হল বর্ন্যাঢ্য ইসলামী দাওয়াহ কনফারেন্স। আর-রাশাদ ফাউন্ডেশন, ইউকে’র উদ্যোগে এ কনফারেন্সের আয়োজন করেন শায়খ ফায়জুল হক আব্দুল আযীয।

আজ সোমবার (১৯ আগস্ট ২০২৪) দুপুর ১২ টায় শুরু হয় এ কনফারেন্স। চলে রাত ১০টা পর্যন্ত।

সিলেটের আরামবাগ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এ কনফারেন্সে আয়োজনে ছিল তিলাওয়াত, বক্তব্য, নাশিদ, প্রশ্নোত্তর পর্ব ও প্যানেল ডিসকাশন ইত্যাদি দাওয়াহ মূলক কর্মশালা।

কনফারেন্সে সভাপতিত্ব করেন আল্লামা শায়খ যিয়া উদ্দীন। প্রধান অতিথির ব্কতব্য রাখেন বেফাক মহাসচিব আল্লামা শায়খ মাহফুজুল হক।

আলোচনা করেন শায়খ শরীফ মুহাম্মদ, শায়খ মুহাম্মদ যাইনুল আবিদীন, শায়খ আহমদুল্লাহ, শায়খ হাবীবুল্লাহ মাহমূদ কাসিমী, শায়খ তাহমীদুল মাওলা, শায়খ মুসা আল হাফিজ শায়খ রুহুল আমীন সা'দী, শায়খ রেজাউল করীম আবরার, আবু তাহা মুহাম্মদ আদনান প্রমুখ আলোচকবৃন্দ।

এছাড়া, বক্তব্য রাখবেন মাওলানা বিলাল আহমদ ইমরান, মাওলানা শাহ মমশাদ আহমদ , মাওলানা জুনাইদ আহমদ কিয়ামপুরী, মাওলানা যহীরুল ইসলাম ,মুফতী মুহাম্মদ আব্দুল্লাহ মুফতী জিয়াউর রহমান প্রমুখ।

নাশিদ শিল্পী হিসাবে ছিলেন আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ