রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

প্রেসক্লাবে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ’র সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউল্লাহ নাবহান মামদুহ:

জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ’র উদ্যোগে আগামীকাল ‘ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতীবদের করণীয়’ শীর্ষক জাতীয় সম্মেলন ও তরবিয়াতুল আইম্মাহ্ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

আগামীকাল ০৩ নভেম্বর ২০২৪ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১ টা পর্যন্ত ঢাকা জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কনফারেন্স সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মু. আতাউর রহমান সফিউল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মবিষয়ক উপদেষ্টা জনাব ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মাওলানা মুফতী আবু তাহের আল মাদানী।

এছাড়া, বৈষ্যমাহীন সমাজ গঠনে ইমাম ও খতীবদের ভূমিকা শীর্ষক উক্ত সম্মেলনে সারাদেশের বিজ্ঞ ইমাম-খতিব ও ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ