বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

আধ্যাত্মিকতার ২২ নং কোর্স শুরু পহেলা ডিসেম্বর থেকে, যেভাবে করবেন আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমদিয়া খানকার উদ্যোগে আধ্যাত্মিকতার কোর্স শুরু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে বগুড়ার মহাস্থান আহমদিয়া মাদ্রাসা ও খানকায় এই কোর্সটি শুরু হবে।

খানকা আহমদিয়ার পরিচালক বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী জানিয়েছেন, এই কোর্সটি অভিজ্ঞ আধ্যাত্মিক সাধক ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কামেলে মোকাম্মেল চার কাইয়ুমের সিলসিলায় মোজাদ্দেদিয়া তরিকার শায়েখ কর্তৃক নির্দেশিত ও পরিচালিত।

তিনি জানান, এই কোর্সটি বছরব্যাপী করানো হয়। বছরের যেকোনো সময় ভর্তি হয়ে এই কোর্সটি করার সুযোগ রয়েছে যাবে। এই কোর্সটি ৭/৮/১৪/২৮ দিনের জন্য করা যাবে।

কোর্সের বৈশিষ্ট্যসমূহ:

✓ প্রসিদ্ধ চার তরিকার ইমামগণের আধ্যাত্মিক জ্ঞানের আলোকে মহান স্রষ্টার নৈকট্য লাভের পন্থা।

✓ তাযকিয়ায়ে নফস তথা আত্মশুদ্ধির জ্ঞানার্জন ও ব্যবহার বিধি।

✓ জাগতিক তৃষ্ণা ও দুঃখবোধ থেকে পূর্ণ মুক্তি এবং পারমার্থিক জগতে প্রবেশকরণ।

স্তর পরিক্রমা:

✓ অভিজ্ঞ আধ্যাত্মিক সাধক ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কামেলে মোকাম্মেল শায়েখ কর্তৃক নির্দেশিত ও পরিচালিত। পর্যায়ক্রমে ইসলামী শরিয়ত, তরিকত, মারেফত ও হাকিকতের গূঢ় রহস্য ও গুপ্ত দরজা উম্মোচন।

✓ চার তরিকার বিভিন্ন দায়েরা ও মাকামাত বিস্তারিত সায়ের সুলুক করানো

✓ লতিফা সমূহের মোরাকাবা

✓ শায়খের নির্দেশ মুতাবেক সঠিক পন্থায় জিকির, অজিফা, মোরাকাবা ও মেহনত অব্যাহত রাখলে খোদার ফজলে দরজায়ে কাশফ ও মোশাহাদা হাসিল।

✓ জিকরে কলবী ও ইত্তেবায়ে সুন্নাতের পরিপূর্ণ নূর অর্জন।

অংশগ্রহণের যোগ্যতা: আধ্যাতিকতায় আগ্রহি যে কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি।

যোগাযোগ:

উল্লেখ্য,  শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী দাওরা, ইফতা, তাফসির, বি.এ অনার্স-এম.এ পাশ করা একজন মুহাক্কিক আল্লাহওলা বুযুর্গদের সোহবতপ্রাপ্ত একজন আলেম। তিনি বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড যুগ্ম মহাসচিব ও ঢাকা বিভাগের সভাপতি। সিলেটের আজাদীনগর মসজিদ মাদরাসা কমপ্লেক্স, মিরপুর, ঢাকা ও মোস্তফা কামাল আজাদী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার সহকারী পরিচালক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ