রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

রসুলপুরে রমজান জুড়ে চলছে আমলী মোজাকারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু, জাকারিয়া মাসউদ, নাটোর প্রতিনিধি :

কুতুবে আলম, শাইখুল মাশায়েখ আল্লামা আব্দুল মতিন নেছারী পীর সাহেব রসুলপুরী রহঃ। তিনি বাংলাদেশ ও ভারতের লাখো মুসলমানদের ধর্মীয় আধ্যাত্মিক নেতা হিসেবে পথনির্দেশনা দিয়ে গেছেন মৃত্যু পর্যন্ত। কুরআন হাদিসের সঠিক আলো ছড়িয়ে দিতে গড়ে তুলেছিলেন, শতাধিক দেওবন্দী ধারার শিক্ষা প্রতিষ্ঠান। জীবনের প্রথম এবং প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলেন, জামিয়া আরাবিয়া বাইতুল উলুম রসুলপুর,( রসুলপুর দাওরা হাদিস মাদরাসা) বালিয়াকান্দি, রাজবাড়ি। ইলমে শরিয়তের সাথে ইলমে তাসাউফের দীক্ষা দানে প্রতিষ্ঠা করেন খানকাহ এ নেছারীয়া। খানকাহ আবাদে একটি অরাজনৈতিক, আত্ত্বশুদ্ধীমুলক, সেচ্ছাসেবী সংগঠনও তৈরি করেন। যার নাম, বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন। 

আল্লাহর এই ওলী, দ্বীনের কাজ চলমান রেখে বিদায় নিলেন গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং। রসুলপুর খোশ বাগানে মাকবারায়ে নেছারীতে তিনি শায়িত আছেন।