রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

কুমিল্লায় আলেম ও জনসাধারণের করণীয় শীর্ষক আলোচনা সভা আগামীকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কুমিল্লার বরুড়া উপজেলা ওলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “ইসলামী শাসন ব্যবস্থায় ওলামায়ে কেরাম এর ভূমিকা ও তৌহিদী জনতার করণীয়” শীর্ষক আলোচনা সভা।

আগামীকাল (৭ আগস্ট বৃহস্পতিবার ) দুপুর ৩ টায় বরুড়ার হুরুয়া কোরবানিয়া জামেউল উলুম মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বরুড়া থানা শাখার আহ্বায়ক মাওলানা আবদুস সোবহান।

জানা যায় সমাজের নানা অসঙ্গতি ও দীনবিমুখতার প্রকোপ বেড়ে যাওয়ায় নৈতিক মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। এ সংকট থেকে যুব সমাজকে রক্ষা করতে এ ধরণের উদ্যোগ নিয়েছে ওয়ালায়ে কেরাম।

এ মহতি অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুফতি আব্দুল কাদের, কাসেমুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মুফতি আবুল হাসান রাজাপুরী, ও মুফতি সুলতান আহমেদ জাফরী।

এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে থাকবেন মাওলানা ক্বারী আহমদুল্লাহ ,মুফতি শরীফ মাহমুদ প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন মুফতি খিজির আহমদ কাসেমী , মাওলানা মোস্তফা ঢাকা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ