
|
আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সব খবর ১৫ জুন ২০২৫
প্রকাশ:
১৫ জুন, ২০২৫, ০৫:৫২ সকাল
নিউজ ডেস্ক |
' ইউনূস - তারেক বৈঠক: ভালো চোখে দেখছে না জামায়াতসহ কয়েকটি দল ' সংবাদ পত্রিকার শিরোনাম। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর 'যৌথ বিবৃতি' দেওয়ায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুন্ন হয়েছে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ অভিমত তুলে ধরা হয় বলে সংগঠনটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, "১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে। " ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা ও যৌথভাবে বৈঠক করেছেন। তার এ ঘোষণার পর লন্ডন সফরে গিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি দেওয়াটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি " সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে জামায়াতে ইসলামী। " এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুন্ন করেছে। সরকারের নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে, তা নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে " বলে উল্লেখ করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। ![]()
' হামলায় কাঁপছে ইরান - ইসরাইল ' মানবজমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম। আজ রোববার বাংলাদেশের বেশির ভাগ পত্রিকার প্রথম পাতায় ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার খবর প্রকাশিত হয়েছে। এ খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। শুক্রবার দিবাগত রাতে এ হামলা শুরু করেছে দেশটি। এই হামলা অব্যাহত থাকতে পারে। কেননা এখনও হামলা বন্ধের কোনো ঘোষণা দেয়নি ইরান। পক্ষান্তরে ইসরায়েল তাদের অভিযানের নাম দিয়েছে 'অপারেশন রাইজিং লায়ন'। গোটা ইসরায়েলে ইরানের হামলার প্রভাব পড়েছে বলে জানিয়েছে সিএনএন। ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবে সরাসরি আঘাত হেনেছে। স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, তেল আবিবে অবস্থিত যুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এছাড়া বহুতল বেশ কিছু ভবনেও আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। এতে ৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মোট পাঁচ ধাপে হামলা চালিয়েছে ইরান। পঞ্চম ধাপে টাইবেরিয়াস, অধিকৃত গোলান এবং লোয়ার গ্যালিলিতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, তেল আবিবে ইরানের পঞ্চম ধাপের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয়টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। পাশাপাশি দু'জন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে। ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ![]() ' দেশজুড়ে ভোটের হাওয়া ' কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এ খবরে বলা হয়েছে, দেশজুড়ে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথামার্ধেই হতে যাচ্ছে, এমন খবরে জনমনে এক ধরনের স্বস্তি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন। শোভাযাত্রাও হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপর অনেকে। কয়েকটি দলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় পর্যায়ে ভিন্ন কথা বললেও তাদের স্থানীয় নেতারা নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই। দল থেকে, বিশেষ করে বিএনপি থেকে কারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তা নিয়েও কৌতূহলের অন্ত নেই। ছোট দলগুলো বড় কোনো দলের সঙ্গে জোট গঠনের অপেক্ষায়। গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে এক ধরনের সমঝোতার পর দেশজুড়ে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, একটি সুষ্ঠু নির্বাচন দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার গঠনের জন্য অপেক্ষায় রয়েছে দেশবাসী। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে নির্বাচন কমিশনের কোনো সমস্যা হবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, " আগামী বছর ফেব্রুয়ারির প্রথামার্ধে নির্বাচন হতে পারে। আমার মনে হয়, এ সময়ে নির্বাচন করতে নির্বাচন কমিশনের কোনো সমস্যা হবে না।" " এখন নির্বাচন কমিশনকে ওই সময়ে নির্বাচন করতে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করতে হবে। নির্বাচনী তফসিল ঘোষণার জন্য এখনো প্রায় ছয় মাস সময় রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হলে ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা হবে " বলেন মিজ টুলি। ![]()
' এলএনজি সরবরাহ সংকটে পড়তে পারে বাংলাদেশ ' বণিক বার্তা পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এ খবরে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের সংঘর্ষে নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি। এর জেরে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেল সরবরাহে ব্যাপক ধাক্কা খাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কেননা পাল্টা পদক্ষেপ হিসেবে পথটি বন্ধ করে দেওয়ার ঘোষণা এসেছে তেহরানের পক্ষ থেকে। যদি সত্যিই বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়া হয়, তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের পাশাপাশি সারা বিশ্বের অর্থনীতির ওপরই পড়বে তীব্র নেতিবাচক প্রভাব। বিশ্বজুড়ে নতুন করে বাড়িয়ে তুলতে পারে মূল্যস্ফীতি। এর আঁচ এড়াতে পারবে না বাংলাদেশও। কারণ কাতার থেকে কেবল হরমুজ প্রণালি দিয়েই এলএনজি আমদানি করতে হয়। বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। ইরানের উপকূল ঘেঁষা সরু এ চ্যানেল সংযুক্ত করেছে জ্বালানি তেলসমৃদ্ধ পারস্য উপসাগর ও আরব সাগরকে। শুধু ইরানই নয়, পারস্য উপসাগরের তীরবর্তী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রফতানির প্রায় পুরোটাই নির্ভর করে এ পথের ওপর। ওমান ও ইরানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ দিয়ে দৈনিক দেড় কোটি ঘনমিটারের মতো এলএনজি পরিবাহিত হয় বলে ইন্টারন্যাশনাল গ্যাস ইউনিয়নের (আইজিইউ) এক প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে, যার সিংহভাগই আসে এ পথে। ![]() ' পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে : অধ্যাপক ইউনূস ' নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম। যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ব্রিটিশ সরকার এই প্রয়াসে 'অত্যন্ত সহায়ক' ভূমিকা পালন করছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, " এ বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছেন, আমি তার জন্য অনেক প্রশংসা করি।" ওই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র (আইএসিসিসি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের আইন - শৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার সুযোগ খুঁজছে। বিশেষ করে হাসিনা সরকারের আমলের দুর্নীতির অভিযোগের তদন্ত করতে। বাংলাদেশী কর্তৃপক্ষের ধারণা, হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় ২৩৪ বিলিয়ন ডলার (১৭৪ বিলিয়ন পাউন্ড) দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। অভিযোগ করা হয়েছে, এসব অর্থের বেশিরভাগই যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে অথবা খরচ করা হয়েছে। ![]() ' সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি ' সমকাল পত্রিকার শিরোনাম। এ খবরে বলা হয়েছে, তিন উপদেষ্টার পদত্যাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদসহ আগের দাবিগুলোর বিষয়ে নমনীয় থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি। সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্য দলটি এসব দাবি সামনে নিয়ে এসেছিল। লন্ডনে ফলপ্রসু বৈঠকের পর জ্যেষ্ঠ নেতারা এমন অবস্থানের কথা জানিয়েছেন। গত শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এ বৈঠক হয়। বৈঠকে নির্বাচনের সময় নিয়à |