
|
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ:
০৩ মার্চ, ২০২৬, ০২:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়ের। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আইএইচ/ |