
|
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি
প্রকাশ:
০৬ মার্চ, ২০২৬, ০৫:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৬৫ জন। এদের মধ্যে বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনাগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ২২ জন নাগরিক রয়েছেন। শুক্রবার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী ১৬৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুরাক এয়ারের ফ্লাইটযোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। আইএইচ/ |